1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক বরখাস্ত একের পর এক শীর্ষ কর্মকর্তার বিদায়, এবার পদত্যাগ মার্কিন সেনাবাহিনী সচিবের মেসিহীন বিশ্বকাপের কথা ভাবতেই আক্ষেপ মরিনহোর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান

ওজিলের গোলে আর্সেনালের জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭
  • ৬২ Time View
  • তিন ম্যাচ পড় জয়ের দেখা পেল আর্সেনাল। জার্মানির তারকা মেসুত ওজিলের দেওয়া একমাত্র গোলে পয়েন্ট টেবিলের নিচের দিকের দল নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে ওয়েঙ্গারের শিষ্যরা।

    নিজেদের মাঠে শুরু থেকেই প্রতিপক্ষ শিবিরে আক্রমণ করে খেলতে থাকে আর্সেনাল। এরই ধারাবাহিকতায় ম্যাচের ২৩ মিনিটে দলকে লিড এনে দেন ওজিল। আলেক্সিস সানচেজের জোরালো শট প্রতিহত হওয়ার পর ডি-বক্সের ঠিক ভিতরে ফাঁকায় বল পেয়ে চমৎকার ভলিতে গোলটি করেন জার্মান এই মিডফিল্ডার।

    ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা। লিগে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল তারা। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ঘরের মাঠে হারের পর গত সপ্তাহে তিন দিনের ব্যবধানে সাউথ্যাম্পটন ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে পয়েন্ট হারিয়েছিল আর্সেনাল।

    এদিকে দিনের আরেক ম্যাচে সাউথ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। এ জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ব্লুজরা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানস্টোর ইউনাইটেড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ