1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

ডিএনসিসির উপ-নির্বাচনের তফসিল জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭
  • ৫৭ Time View

নতুন বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) মেয়রের শূন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। রোববার নির্বাচন কমিশন ভবনে এ সংক্রান্ত সভা শেষে কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানিয়েছেন।

ডিএনসিসি মেয়র আনিসুল হক মারা যাওয়ায় ঢাকা উত্তরের মেয়র পদ শূন্য হয়। শূন্য পদে মেয়র উপ-নির্বাচন আগামী জানুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে উল্লেখ্য করে নির্বাচন কমিশন সচিব বলেন, ‘একই সঙ্গে তিনটি তফসিল ঘোষণা করা হবে -মেয়র উপ-নির্বাচন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন।’

উল্লেখ্য, ডিএনসিসির মেয়র আনিসুল হক গত ৩০ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২ ডিসেম্বর তার মরদেহ ঢাকায় আনা হয় ও বনানী কবরস্থানে দাফন করা হয়।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে যুক্ত ১৬টি ইউনিয়নকে ৩৬টি ওয়ার্ডে বিভক্ত করে গত ৩০ জুলাই গেজেট জারি করা হয়েছে। এর মধ্যে উত্তরে ১৮টি ও দক্ষিণে ১৮টি ওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ