1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্ষণের দায়ে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলের ৪ বছরের কারাদণ্ড মারা গেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাজ সংগীতশিল্পী আবদুল্লাহ ইব্রাহিম আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা এবার সালাহর মিসরে আটকা ডি ব্রুইনার বেলজিয়াম রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদির কথা স্মরণ করে আলজেরিয়া নিয়ে সতর্ক স্কালোনি, মরক্কোর সঙ্গে তুলনা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, চলছে ব্যাপক প্রস্তুতি যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে আছড়ে পড়ল বি-৫২ বোমারু বিমান, ৮ জন নিহত রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০১১
  • ২৪১ Time View

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সদরঘাট নতুন বাজার এলাকায় বুধবার সকালে দু’টি ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

নিহত ৬ জনই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে তিনজন শিশু(ছেলে ৭ ও ৫) এবং মেয়ে (৩), একজন গর্ভবতী নারী (৪০) এবং দু’জন পুরুষের (৪০ ও ৪২) লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।

প্রাথমিকভাবে জানা গেছে এরা সবার বাড়ি গাজীপুর জেলার বাহাদুরপুর গ্রামে।

গুরুতর আহত দু’জনকে সিলেট এএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরিদ মিয়া বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে গেছে।

তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকায় ঢাকাগামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩-৯০১৪), তেলবাহী ট্রাক ও সিলেটগামী তেলবাহী ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাস ও একটি ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। গাড়ি তিনটি ঘটনাস্থলেই পড়ে থাকলেও তিন গাড়ির ড্রাইভার পালিয়ে গেছে।

এসআই আরও জানান, হতাহতরা মঙ্গলবার সিলেটের হযরত শাহজালাল (রহঃ) এর মাজার জিয়ারত করে বুধবার বাড়িতে ফিরছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ