1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে জুয়েলার্সে সোনা চুরির ঘটনায় গ্রেফতার ৮ ডাকসুর উদ্যোগে শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইট চালু রাষ্ট্রপতি / ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয় ছয় ফুটবলারকে বাদ দিলেন কোচ ডুলি ভারতের সঙ্গে সৎ ও মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ : শফিকুর রহমান গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ৪ ক্যাচ মিসেই সর্বনাশ, আবারও সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ বরিশালে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৭৯ জন বন্ধুর মানসিক স্বাস্থ্যে সহায়তা করবেন যেভাবে বিশ্বের তেল সরবরাহে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ছোট্ট যে দ্বীপ

‘জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতির পরিণতি হবে ভয়াবহ’

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭
  • ৫৯ Time View

মার্কিন যুক্তরাষ্ট্র যদি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়; তাহলে এর পরিণতি বিপজ্জনক হবে বলে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে জর্ডান।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসনকে বলেছেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিলে আরব এবং মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভ দেখা দিতে পারে।

এক টুইট বার্তায় সাফাদি বলেন, ‘ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয়া হলে এর পরিণতি যে বিপজ্জনক হবে সেব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে কথা বলেছি। এ ধরনের সিদ্ধান্ত আরব ও মুসলিম বিশ্বে উত্তেজনা বাড়াবে এবং শান্তি প্রচেষ্টা বিপদগ্রস্ত করবে।’

তবে জেরুজালেম ইস্যুতে মার্কিন পররাষ্ট্র দফতর এখনো আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি। এদিকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেয়া থেকে ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন লাভের জোরালো কূটনৈতিক প্রচেষ্টা শুরু করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

রোববার তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তেইয়েপ এরদোয়ানকে ফোন করেছেন। আব্বাসের উপদেষ্টা মাজদি আল খালিদি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, জেরুজালেম মার্কিন দূতাবাস সরিয়ে নেয়া অথবা ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার মতো সিদ্ধান্ত নেয়া হলে যে ঝুঁকি তৈরি হবে তা ব্যাখ্যা করেছেন মাহমুদ আব্বাস।

১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখলে নেয় ইসরায়েল। ১৯৮০ সালে জেরুজালেমকে নিজ ভূখণ্ড বলে দাবি করে দেশটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ