1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক বরখাস্ত একের পর এক শীর্ষ কর্মকর্তার বিদায়, এবার পদত্যাগ মার্কিন সেনাবাহিনী সচিবের মেসিহীন বিশ্বকাপের কথা ভাবতেই আক্ষেপ মরিনহোর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান

‘৪০ হাজার লোক গোলটা দেখল, রেফারি দেখল না’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭
  • ৫৯ Time View

দুই দিন পেরিয়ে গেছে। এখনও লিওনেল মেসির গোলটা নিয়ে বিতর্ক থামেনি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ড্র হওয়া ম্যাচে বার্সা তারকার একটি গোল গোললাইন অতিক্রম করে ফেলেছিল, কিন্তু রেফারি সেটি দেখেনইনি। বার্সেলোনা কোচ আরনেস্তো ভালভার্দের এখনও সেই গোলের আফসোস কাটছে না।

যদিও ভালভার্দে স্বীকার করলেন, বল গোললাইন অতিক্রম করেছে কি-না, তিনি নিজেও তা দেখেননি। তবে মাঠের সব দর্শকই গোলটা দেখেছে, দাবি তার, ‘আমি যে জায়গায় ছিলাম, সেখান থেকে বলটা অতিক্রম করেছে কি-না দেখা সম্ভব নয়। আমি দেখেছি উদযাপন করতে (মেসিকে)। মাঠে ৪০ হাজার মানুষ ছিল, যারা দেখেছে এটা গোল। হাস্যকর ব্যাপার হলো, পরিষ্কার বিষয়টাও রেফারি দেখতে পেলেন না। এমন একটি ম্যাচে যেটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।’

বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ, বাজে রেফারিংয়ে কি কারো প্রতি অন্যায় করা হচ্ছে? বার্সা কোচ এমন অভিযোগও মানতে নারাজ। তিনি বলেন, ‘সবারই অভিযোগ করার অধিকার আছে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ কিংবা অন্য দলের মধ্যে আমি পার্থক্য দেখি না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ