1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকারের মন্ত্রিপরিষদে থাকছেন নুর বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদির ইরানে টানা কয়েক সপ্তাহ হামলা চালাবে মার্কিন সেনারা: অপেক্ষা ট্রাম্পের নির্দেশের সংসদে নারী প্রতিনিধিত্ব কমলো সাকিবের ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বার্তা ; নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ যুক্তরাষ্ট্র বইমেলা পেছাতে তারেক রহমানকে ‘প্রকাশক ঐক্যের’ খোলা চিঠি সংঘাত ছাড়াই শান্তিপূর্ণ ভোট, প্রশংসায় সেনাবাহিনী সার্কভুক্ত দেশ ও মধ্যপ্রাচ্যের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানাবে বিএনপি তোশাখানা-২; মামলা সাজা স্থগিত ও চিকিৎসার জন্য জামিন চাইলেন ইমরান খান

সন্তানের পাশে থাকতে প্রথম টেস্টে নেই সাউদি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭
  • ৩৫ Time View

ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্টে খেলতে পারবেন না নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। অনাগত সন্তানের পাশে থাকতে এই টেস্টে ছুটি নিচ্ছেন তিনি। কিউই স্কোয়াডে যুক্ত হচ্ছেন ব্যাটসম্যান জর্জ ওয়ার্কার। সাউদিকে পাওয়া যাবে কি না সে সংশয় থাকায় মঙ্গলবার পেসার লুকি ফার্গুসনকেও বাড়তি পেসার হিসেবে দলে যোগ করা হয়।

সাউদির এই ছুটির বিষয়টিকে সহজভাবেই নিচ্ছেন কিউই দলের নির্বাচক গ্যাভিন লারসেন। তিনি বলেন, ‘অবশ্যই ক্রিকেটের থেকে গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে। সাউদি এবং তার পরিবারের সঙ্গে থাকার সিদ্ধান্তকে আমরা সমর্থন জানাচ্ছি। প্রথমবারের মত টেস্ট দলে যোগ দেবে জর্জ। গত কয়েক মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে সে দারুণ করেছে।’

নিয়মিত উইকেটরক্ষক বিজে ওয়াটলিং না থাকায় অভিষেকের অপেক্ষায় আছেন আরও একজন-টম ব্লান্ডেল। উইকেটরক্ষক এই ব্যাটসম্যান এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘বৃহস্পতিবার সময়টা যত কাছে আসছে, আমার স্নায়ু ধরে রাখা কষ্টকর হয়ে যাচ্ছে।’

১ ডিসেম্বর ওয়েলিংটনে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ