1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও ট্রাম্পের শুল্ক হুমকি ও রাশিয়ার তেলের দ্বিমুখী চাপে ভারত শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে এনসিএলের দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশিপ শুরু ৭ অক্টোবর ব্যাডমিন্টনের জার্সিতে ভুলের ছড়াছড়ি, বিভ্রাট; দায় ফেডারেশনের লক্ষ্মীপুরে ফুটবল ও ক্রিকেটের জন্য দুটি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধ সড়ক অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাবি হকিতে চীনের কাছে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ, বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে প্রত্যয়

গোয়েন্দাদের ব্যর্থতার কারণ খুঁজে বের করুন : হাইকোর্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭
  • ১১৭ Time View

বহুল আলোচিত পিলখানা ট্র্যাজেডির ঘটনায় করা হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, এতো বড় ঘটনায় গোয়েন্দাদের ব্যর্থতার কারণ খুঁজে বের করুন।

আাদালত বলেন, দীর্ঘদিনের পরিকল্পনা থাকা সত্ত্বেও গোয়েন্দারা কেন বিদ্রোহের তথ্য জানতো না, তার ব্যর্থতা খুঁজে বের করুন। এ সময় সেনা কর্মকর্তা ও বিডিআরের (বর্তমান বিজিবি) মধ্যে দূরত্ব দূর করতে সাত দফা সুপারিশ করেছেন হাইকোর্ট।

সোমবার সোমবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার দ্বিতীয় দিনের মতো রায় পড়া শুরু করেন।

হাইকোর্টের বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ (বৃহত্তর) বেঞ্চে মামলাটিতে দ্বিতীয় দিনের রায় পড়া শুরু হয়।

মামলা সংশ্লিষ্ট আইনজীবী, অ্যাটর্নি জেনারেল ছাড়া আদালতে কাউকে ঢুকতে দেয়া হয়নি। পরিচয়পত্র দেখে সাংবাদিকদের ঢুকতে দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় স্বজনদের কাউকে রায় শোনার জন্য ভেতরে ঢোকানো হয়নি। তবে বিডিআর এর আত্নীয় স্বজনদের আদালতের বাইরে অবস্থান করতে দেখা গেছে।

এখন পর্যন্ত পড়া রায়ের পর্যবেক্ষণে নারকীয় এই হত্যাকাণ্ডকে নৃশংস ও বর্বরোচিত বলে উল্লেখ করা হয়েছে। আদালত বলেছেন, মুক্তিযুদ্ধের সময় তৎকালীন ইপিআর পাকিস্তান বাহিনীর সঙ্গে যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখেছে। সীমান্ত রক্ষায় নিয়োজিত এই বাহিনী দেশে-বিদেশে সম্মানের সঙ্গে কাজ করেছে। কিন্তু ২০০৯ সালে পিলখানায় তৎকালীন বিডিআরের কিছু সদস্য আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এই কলঙ্কচিহ্ন তাদের অনেক দিন বয়ে বেড়াতে হবে।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ওই হত্যাযজ্ঞে ৫৭ কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। এই হত্যা মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালত রায় দিয়েছিলেন। আজ হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে মামলাটির বিচারপ্রক্রিয়ার দুটি ধাপ শেষ হতে যাচ্ছে।

রায় ঘোষণাকে কেন্দ্র করে সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে বাড়তি নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেয়া হয়েছে। নিরাপত্তা জোরদারে আইন শৃংখলা বাহিনীর বাড়তি ব্যবস্থা নেয়া হয়েছে। পরিচয় পত্র প্রদর্শন ও যৌক্তিক কারণ ব্যতিত সুপ্রিমকোর্ট অঙ্গনে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ