1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

জেলা, উপজেলা, পৌরসভা এবং ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
  • ৮২ Time View

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদের উপনির্বাচনে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
এর মধ্যে পটুয়াখালীর জেলা পরিষদ নির্বাচনে মো. খলিলুর রহমান মোহনকে এবং বগুড়া জেলার শেরপুর উপজেলার মহিলা ভ্ইাস চেয়ারম্যান উপনির্বাচনে মোসা. ফিরোজা খাতুনকে মনোনয়ন দেয়া হয়েছে।
পঞ্চগড় জেলার বোদা পৌরসভার ওয়াহিদুজ্জামান সুজা, দিনাজপুর জেলার বিরল উপজেলায় মো. সবুজার সিদ্দিক সাগর, নাটোরের বনপাড়া পৌরসভায় কে এম জাকির হোসেন, রাজশাহীর বাঘা পৌরসভায় মো. আক্কাস আলী, ফরিদপুরের আলফাডাঙ্গায় মো. সাইফুর রহমান এবং জামালপুরের বকশিগঞ্জ পৌরসভায় শাহিনা বেগমকে মনোনয়ন দেয়া হয়েছে।
এ ছাড়া ৪৭টি ইউনিয়ন পরিষদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ