1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

দেশে ২০১৯ সালের মধ্যে ১ শ’ কারিগরি স্কুল-কলেজ হচ্ছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭
  • ৫৬ Time View

দেশে কারিগরি শিক্ষার প্রসারের লক্ষে আগামী ২০১৯ সালের মধ্যে ১শ’টি কারিগরি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র এখবর জানায়।
কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর বাসসকে বলেন, দেশজুড়ে সরকারের আরো ৩ শ’ ৮৯ টি কারিগরি স্কুল ও কলেজ স্থাপন পরিকল্পনার অংশ হিসেবেই এই ১শ’টি প্রতিষ্ঠান স্থাপিত হবে।
তিনি জানান, বর্তমানে দেশে কারিগরি শিক্ষার্থীর সংখ্যা গত ২০০৯ সালে ১ শতাংশ থেকে বেড়ে ২০১৭ সালে ১৪ শতাংশে উন্নীত হয়েছে।
তিনি বলেন, আমরা আশা করছি, এসব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হলে আগামী ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ৩০ শতাংশে উন্নীত হবে বলে। সরকার ২৩ টি জেলায় ছাত্র এবং ছাত্রী উভয়ের জন্যই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করবে। বর্তমানে আটটি বিভাগীয় শহরে পৃথকভাবে ছাত্রীদের জন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ