1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

ম্যাচ বাই ম্যাচ চিন্তা মাহমুদউল্লাহর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭
  • ৭০ Time View

৭ ম্যাচ খেলে চার জয় ও ২ পরাজয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে খুলনা টাইটান্স। হাতে তাদের আছে আর মাত্র পাঁচটি ম্যাচ। একটু এদিক-সেদিক হলেই শেষ হয়ে যাবে সুপার ফোরে যাবার স্বপ্ন। তাই প্রতিটি ম্যাচ নিয়ে ম্যাচ বাই ম্যাচই ভাবছেন দলটির অভিজ্ঞ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

মাহমুদউল্লাহ রিয়াদের চোখে পয়েন্ট টেবিলটা খুবই ইন্টারেস্টিং। বলেও ফেললেন তাই, ‘ পয়েন্ট টেবিলটা এখন খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমার কাছে যেটা মনে হয়, এখন প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করাটাই ভালো। সবগুলো দলই বেশ শক্তিশালী।’

রংপুর দলে রয়েছে ক্রিস গেইল, ম্যাককালাম, মালিঙ্গার মত বড় মাপের ক্রিকেটার। তাদেরকে সামলানোর জন্য ভালো ক্রিকেটটাই খেলতে চান মাহমুদউল্লাহ, বাড়তি কোন প্ল্যান নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বড় নাম থাকাটাই তো স্বাভাবিক ব্যাপার। তাদের দলেও বেশ কয়েকজন বড় ক্রিকেটার আছে। তাদেরকে হারাতে হলে আমাদেরকে নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ