1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী ঢাকা রাজিব পরিবহন বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

যুদ্ধাপরাধ ও গণহত্যার দায়ে বসনিয়ার সার্ব কমান্ডার রাতকো ম্লাদিচের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭
  • ৬৯ Time View

বসনিয়ার সার্ব বাহিনীর সাবেক সামরিক কমান্ডার রাতকো ম্লাদিচকে গণহত্যা ও মানবতা-বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে প্রাক্তন যুগোস্লাবিয়ার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। খবর এএফপি’র।
ট্রাইব্যুনাল বলেছে, ১৯৯০ দশকের গোড়ার দিকে স্রেব্রেনিৎসায় সামরিক সংঘাতের সময় হাজার হাজার বসনীয় মুসলিমের গণহত্যা সংঘটিত করতে চেয়েছিলেন রাতকো ম্লাদিচ।
সারায়েভোতে বোমাবর্ষণের ক্ষেত্রেও রাতকো ম্লাদিচ ব্যক্তিগতভাবে নির্দেশ দিয়েছিলেন বলে চেম্বার প্রমাণ পেয়েছে।
এই রায় পড়া শুরু হওয়ার আগে ম্লাদিচকে আদালত কক্ষ থেকে বের করে নিয়ে যেতে হয়।
নিজের উচ্চ রক্তচাপের যুক্তি দিয়ে রাতকো ম্লাদিচ আদালতের শুনানি বন্ধ করার দাবি জানাচ্ছিলেন, কিন্তু ট্রাইব্যুনাল তা আমলে নেয়নি।
এদিকে জাতিসংঘ ম্লাদিচের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের এ রায়কে ন্যায়ের ঐতিহাসিক বিজয় হিসেবে অভিনন্দন জানিয়েছে।
জাতিসংঘ ম্লাদিচকে ‘সাক্ষাৎ শয়তান’ বলে অভিহিত করে।
জাতিসংঘের মানবাধিকার প্রধান জাইদ রা’দ আল হুসেইন এক বিবৃতিতে বলেছেন, এ রায় এ ধরনের অপরাধ সংঘটনকারীদের জন্য একটি সতর্কবার্তা যে, ‘তারা যতো ক্ষমতাধরই হোক বা যতো দিনই লাগুক তাদের বিচার হবেই। তাদের বিচারের সম্মুখীন হতে হবেই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ