1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

উবার চালক-যাত্রীর ৫ কোটি তথ্য চুরি

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০১৭
  • ১৫২ Time View

উবার চালক ও যাত্রীদের পাঁচ কোটি সাত লাখ ব্যক্তিগত তথ্য চুরি করেছে হ্যাকাররা। তবে এসব তথ্য তৃতীয় পক্ষের কোনো কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। চুরিকৃত তথ্য মুছে ফেলার জন্য ইতোমধ্যে হ্যাকারদের ১ লাখ ডলার প্রদান করেছে উবার কর্তৃপক্ষ।

উবারের নতুন প্রধান নির্বাহী দারা খোশরোশাহী মঙ্গলবার এক ব্লগ পোস্টে এসব তথ্য জানান। খবর রয়টার্স।

হ্যাকাররা সারা বিশ্ব থেকে পাঁচ কোটি সাত লাখ উবার ব্যবহারকারীর নাম, ই-মেইল এবং মোবাইল নম্বর চুরি করেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে ৬ লাখ উবার গাড়ি চালকের ড্রাইভিং লাইসেন্স নম্বর চুরি করেছে হ্যাকাররা।

উবারের বিদায়ী সিইও ট্র্যাভিস কালানিকের সময়ে ২০১৬ সালে এসব তথ্য চুরি হয়েছিল বলে ব্লগ পোস্টে বলা হয়েছে। তবে সে সময় তিনি নিজেকে বাঁচাতে এ তথ্য প্রকাশ করেননি। উবার ব্যবহারকারীদের বিপুল এই তথ্য চুরিতে প্রতিষ্ঠানটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা সিলিভান জড়িত বলে গুঞ্জন ওঠেছে।

যে সব উবার চালকের তথ্য চুরি হয়েছে তাদেরকে প্রতিষ্ঠানটি এখন থেকে সতর্ক করবে এবং হ্যাকাররা যাতে তাদের ক্ষতি করতে না পারে সে জন্য উবার পদক্ষেপ নেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ