1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি ‘খাল খনন কর্মসূচি’ উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী একযোগে ৫৩ খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে

রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক-সালামের বিচার শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৬৬ Time View

রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টিভির সাবেক চেয়ারম্যান আব্দুস সালামসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে আজ থেকে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগ গঠন করে সাক্ষীর জন্য আগামী ১৫ জানুয়ারি দিন ধার্য করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেয়া কিছু বক্তব্য ইটিভিতে সরাসরি প্রচার করা হয়। বক্তব্যে রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সদস্যদের উসকানি দেয়ার অভিযোগ আনা হয়।

এ ঘটনায় ৬ জানুয়ারি তারেক রহমান ও একুশে টিভির তৎকালীন চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তেজগাঁও থানার পুলিশ। ৮ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে তাদের বিরুদ্ধে মামলাটি করেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন।

২০১৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকা সিএমএম আদালতে ডিবি পুলিশের পরিদর্শক এমদাদুল হক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

মামলার অপর আসামিরা হলেন, একুশে টেলিভিশনের তৎকালীন প্রধান প্রতিবেদক (চিফ রিপোর্টার) মাহাথির ফারুকী এবং বিশেষ প্রতিনিধি কনক সরওয়ার। আসামিদের মধ্যে আব্দুস সালাম কারাগারে এবং কনক সরওয়ার জামিনে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ