1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

ঠাকুরপাড়ায় তাণ্ডব : ৫ আসামি রিমান্ডে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ৭৮ Time View

ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেয়াকে কেন্দ্র করে রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের ঠাকুরপাড়ায় হিন্দুদের বাড়িতে অগ্নি সংযোগ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলার ৫ আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ

রোববার দুপুর একটায় কোতোয়ালি আমলি আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালতের বিচারক তারিখ হোসেন আসামি মাওলানা সিরাজুল ইসলাম, জিল্লুর রহমান ও আমিনুল ইসলামের চারদিন করে এবং রশিদুল ইসলাম ও আবদুল আলীমের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ঠাকুরপাড়ায় তাণ্ডবের ঘটনায় গত ১০ নভেম্বর রাতে পুলিশ বাদী হয়ে গঙ্গাচড়া ও কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা দায়ের করে।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আহমেদ জানান, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের রিমান্ড আবেদন জানানো হয়।

মহানবীকে (সাঃ) নিয়ে ফেসবুকে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগ এনে গত ৬ নভেম্বর ঠাকুরপাড়ার মৃত খগেন রায়ের ছেলে টিটু রায়ের বিরুদ্ধে রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের শলেয়াশাহ গ্রামের মুদি দোকানি রাজু মিয়া গঙ্গাচড়া থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন।

এরপর শুক্রবার (১০ নভেম্বর) জুমা নামাজের পর টিটু রায়ের ফাঁসির দাবিতে শলেয়াশাহ বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে স্থানীয়রা। পরে কয়েক হাজার মানুষ ঠাকুরবাড়ি গ্রামে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নি সংযোগ ও লুটপাট করে। এ নিয়ে স্থানীয় মুসল্লি ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে এক যুবক নিহত হন। এ ঘটনায় আহত হন পুলিশসহ ১৫ জন।

এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু রাফা মোহাম্মদ রাকিবকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

এদিকে কমিটিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও নির্দিষ্ট সময়ে প্রতিবেদন দেয়া সম্ভব না হওয়ায় আরও সাতদিন সময়সীমা বাড়ানোর আবেদন করা হবে বলে জানান কমিটির সদস্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ