1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

পাকিস্তানকে ২৭৫ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ৭৫ Time View

শুরুটা দুর্দান্ত ছিল বাংলাদেশ যুবাদের। তবে শেষ দিকে কিছুটা খেই হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শেষ চারের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২৭৪ রান সংগ্রহ করেছে সাইফবাহিনী। জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য ২৭৫ রান।

কুয়ালালামপুরের কিনকারা একাডেমি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন টাইগার দুই ওপেনার পিনাক ঘোষ ও নাইম শেখ। উদ্বোধনী জুটি থেকে আসে ৫১ রান। এরপর ব্যক্তিগত ১৪ রান করে সাজঘরে ফেরেন নাইম।

নাইমের বিদায়ের পর অধিনায়ক সাইফকে সঙ্গে নিয়ে ১০৫ রানের জুটি গড়েন পিনাক। দুইজনেই দেখা পান হাফ সেঞ্চুরির। ৬১ রান করা সাইফের বিদায়ের পর ৮২ রান করে সাজঘরে ফেরেন পিনাক ঘোষ।

এরপরই কিছুটা ছন্দ পতন ঘটে বাংলাদেশের। দ্রুত বিদায় নেন তৌহিদ (৫), আমিনুল (১৩) ও মাহিদুল (৩)। তবে শেষ দিকে আফিফ ৫২ আর নাইম ২২ রান করলে ২৭৪ রানের সংগ্রহ পায় যুবারা।

এর আগে এশিয়ার পরাশক্তি ভারতকে বিদায় করে শেষ চারে জায়গা করে নেয় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ