1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

দিনাজপুরে রেলপথে দুর্ঘটনা, ট্রেন চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ৭৪ Time View

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি রেলগেটে ট্রেনের ধাক্কায় এক কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। এতে কাভার্ডভ্যানটির হেলপার আহত হয়েছেন। দুর্ঘটনার পর পার্বতীপুর থেকে রাজশাহী, খুলনা ও ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পার্বতীপুর রেল স্টেশন মাস্টার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি রেললাইনের ওপর থেকে সরানোর কাজ চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার সময় পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথ দিয়ে মালবাহী ট্রেন যাচ্ছিল। এ সময় বড়পুকুরিয়া কয়লা খনি রেলগেটে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে কাভার্ডভ্যানের চালক নিহত ও হেলপার আহত হন।

এরপর সকাল সোয়া ৬টার দিকে ওই রেলপথে খুলনা থেকে পার্বতীপুরগামী আন্তঃনগর সীমান্ত ট্রেনটি অতিক্রম করার সময় রেল লাইনের ওপর পড়ে থাকা দুমড়ে-মুচড়ে যাওয়া ওই কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে এবং সীমান্ত ট্রেনটি সেখানে আটকা পড়ে। তবে সীমান্ত ট্রেনের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ