1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

রোনালদোর রাজ্যে এল ‘রাজকন্যা’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭
  • ৬৪ Time View

চতুর্থ সন্তানের বাবা হলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। রোববার রাতে পৃথিবীর মুখ দেখেছে সিআর সেভেনের কন্যা সন্তান। বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও ছেলের সঙ্গে হাসপাতালে ছবি তুলে সেটা ইনস্টাগ্রামের মাধ্যমে বিশ্বকে জানিয়ে দিয়েছেন রিয়াল তারকা।

ছবিতে নবাগত সন্তানের চেহারা পরিষ্কার দেখা না গেলেও মেয়ের নামটা আগেভাগেই জানা হয়ে গেছে সবার। জন্মের আগেই রোনালদো জানিয়ে দিয়েছিলেন, মেয়ের নাম হবে অ্যালেনা মার্টিনা।

রোববার রাতে জর্জিনা, সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়র এবং নবাগত সন্তানের সঙ্গে ছবি তোলে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে রোনালদো লেখেছেন, ‘অ্যালেনা মার্টিনা মাত্র জন্মগ্রহণ করল। জিও (জর্জিনা) এবং মার্টিনা ভালো আছে। আমরা সবাই আনন্দিত।’

রোনালদোর বান্ধবী জর্জিনার প্রথম সন্তান মার্টিনা। অন্যদিকে রোনালদোর চতুর্থ সন্তান। সাত বছর বয়সী রোনালদো জুনিয়রের পর চলতি বছরের শুরুতে জোড়া সন্তানের (একজন ছেলে, একজন মেয়ে) বাবা হন রিয়াল সুপারস্টার।

রোনালদোর এটি চতুর্থ সন্তান হলেও ২২ বছর বয়সী জর্জিনা এবারই প্রথমবার মা হলেন। কেননা রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র গর্ভ ভাড়া করা ‘সরোগেট’ বেবি। গত জুনে যে যমজ সন্তানের মুখ দেখেন রোনালদো সেগুলোও ছিল গর্ভ ভাড়া করা মায়ের। এবারই প্রথম রোনালদোর কোনো সন্তানের মায়ের পরিচয় জানা গেল।

রোনালদোর কন্যা সন্তান এমন সময়ে পৃথিবীতে এল যার কয়েক ঘন্টা আগে তার বাবার বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ এনেছেন এক নারী। নাতাশা নামের এক মডেল অভিযোগ করেন, জর্জিনা থাকার পরও তার সঙ্গে রাত কাটিয়েছিলেন রোনালদো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ