1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

ইন্টারনেট ব্যবহারে শিশুদের নিরাপত্তা বিধান জরুরি

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০১৭
  • ১৪৮ Time View

শিক্ষার্থীদের দায়িত্বশীলতার সঙ্গে ইন্টারনেট ব্যাবহার সম্পর্কে সচেতন করার উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন। এর অংশ হিসেবে ব্র্যাকের সহায়তায় রোববার সকালে রাজধানীর অদূরে স্যার জন উইলসন স্কুলে সচেতেনামুলক কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তারা বলেন, ইন্টারনেট ব্যাবহারের ক্ষেত্রে শিশুদের নিরাপত্তা বিধান আমাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে এবং শিক্ষার্থীদেরকে সজাগ করে তুলতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইক্যাল প্যাট্রিক ফোলি, স্যার জন উইলসন স্কুলের অধ্যক্ষ সাবরিনা সাহেদ, গ্রামীণফোনের কর্পোরেট চিফ অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন প্রমুখ।

gp

মাইক্যাল প্যাট্রিক ফোলি বলেন, কীভাবে একজন শিক্ষার্থী দায়িত্বশীলতার সঙ্গে ইন্টারনেট ব্যবহার করবে সেটা জানাতে গ্রামীণফোন দেশজুড়ে চাইল্ড অনলাইন সেফটি সচেতেনামুলক কর্মসুচী হাতে নিয়েছে। আমরা চেষ্টা করছি চাইল্ড অনলাইন সেফটি নিশ্চিত করতে।

অধ্যক্ষ সাবরিনা সাহেদ বলেন, আমরা শিক্ষার্থীদের দায়িত্বশীল করে তুলতে অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। আলোচনা করছি কীভাবে শিক্ষার্থীদের দায়িত্বশীল করে তোলা যায়। কী কী উপায়ে সচেতনতা ও দক্ষতার সঙ্গে ইন্টারনেট ব্যবহার করা যায় সে বিষয়ে শিশুদের শিক্ষা দিতে হবে।

উল্লেখ্য, নিরাপদ ইন্টারনেট কর্মসুচীর অংশ হিসেবে দেশের পাঁচশ বিদ্যালয়ে ৮০ হাজার শিক্ষার্থীর কাছে গ্রামীণফোন ইতোমধ্যে এই আহ্বান পৌঁছে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ