1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

রামুতে মিনিবাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০১৭
  • ৭৮ Time View

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা এলাকায় একটি মিনিবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার মুখী মোটরসাইকেলটি (কক্সবাজার-ল-১১-১৯৫০) তিনজন আরোহী নিয়ে মহাসড়কের জোয়ারিয়ানালা আদর্শগ্রাম এলাকায় পৌঁছামাত্র ঈদগাঁও লাইন মিনিবাসের একটি গাড়ি (কক্সবাজার-ছ-১১-০১২০) বিপরীত দিক দিয়ে আসার সময় মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুইজন মারা যান। অপরজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রামু হাসপাতালে নেয়া হয়েছে। মোটরসাইকেল আরোহীদের বাড়ি কক্সবাজার সদরের ভারুয়াখালী এলাকায় বলে জানা গেছে।

রামু হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মোজাহিদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে রয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ