1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি ‘খাল খনন কর্মসূচি’ উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী একযোগে ৫৩ খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

কল্যাণপুরে জঙ্গি আস্তানা : প্রতিবেদন দাখিল ২৪ ডিসেম্বর

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০১৭
  • ৭৮ Time View

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানে হতাহতের ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

রোববার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তা দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেন।

২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কে ‘জাহাজ বিল্ডিং’ এ রাতভর অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সকালে এক ঘণ্টার মূল অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। এ ঘটনায় আহত হয় রিগ্যান নামে আরও একজন। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির (জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ) সদস্য বলে জানায় পুলিশ।

এর দু’দিন পর মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহ জালাল আলম সন্ত্রাসবিরোধী আইনে এ ঘটনায় একটি মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ