1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

জার্মানিকে রুখে দিল ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৫৯ Time View

বিশ্বকাপের আগে প্রস্ততি ম্যাচের শুরুটা ভালো হল না বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির। ইনজুরির কারণে দল থেকে আগেই ছিটকে যাওয়া কেন, ডেলে আলিদের ছাড়া মাঠে নামা তুলনামূলক দুর্বল দলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে জোয়াকিম লোর শিষ্যরা।

ইংল্যান্ডের মাঠ ওয়েম্বলিতে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ পায় স্বাগতিক ইংল্যান্ড। তবে জেমি ভার্ডির ক্রসে বল জালে জড়াতে ব্যর্থ হন আবরাহাম।

এরপর থেকেই খেলার নিয়ন্ত্রণ নিজের করে নেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের অষ্টম মিনিটে সানের শট পাশের জালে জড়ায়। আর ২০ মিনিটে ম্যান সিটির এই তারকার আরেকটি শট পোস্টে ফিরলে হতাশা বাড়ে সফরকারীদের।

পরের মিনিটে ম্যাচের সবচেয়ে বড় সুযোগ নষ্ট করে জার্মানি। ওজিলের বাড়ানো বলে ওয়েরনারের শট ইংলিশ গোলরক্ষক পিকফোর্ড ফিরিয়ে দিলে ফিরতি বলে সানের শট গোলমুখ থেকে হেডে ফেরান জোন্স। এরপর ড্রাক্সালারও বল জালে জড়াতে ব্যর্থ হন।

ম্যাচের ৩৮ মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে গোলরক্ষকে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন ওয়েরনার। বিরতির ঠিক আগে গোলের সুযোগ পেয়েছিল আবরাহাম। তবে তার শট জার্মান ডিফেন্ডারের শরীরে লেগে বাইরে চলে যায়। ফলে গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ করে দুই দল।

বিরতি থেকে যেন ছন্দ ফিরে পায় ইংল্যান্ড। ম্যাচের ৪৮ মিনিটে ভার্ডির হেড দারুণভাবে ফিরিয়ে দেন স্টেগান। ম্যাচের ৮০ মিনিটে আবার গোলের সুযোগ পায় স্বাগতিকরা। তবে বল জালে জড়াতে ব্যর্থ হন ইংলিশ ফরোয়ার্ড রাশফোর্ড। বাকি সময় আর গোল না হলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুইদল।

এদিকে দিনের আরেক প্রীতি ম্যাচে বেলজিয়ামকে তাদেরই মাঠে ৩-৩ গোলে রুখে দিয়েছে মেক্সিকো। আর উরুগুয়ে ও পোল্যান্ডের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ