1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

গুগল ম্যাপে ঢাকার যানজট

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ১৪২ Time View

পৃথিবীর বিভিন্ন উন্নত দেশের মতো এখন থেকে ঢাকার সড়কগুলোর যানজটের সর্বশেষ তথ্য জানা যাচ্ছে গুগল ম্যাপে। গুগল ম্যাপ শুক্রবার থেকে বাংলাদেশে তাদের এই ফিচারটি চালু করেছে।

গুগলের রিয়েল টাইম ট্রাফিক আপডেট সুবিধার কারণে রাজধানীর কোন সড়কে জ্যাম রয়েছে বা কোন সড়কে যানবাহনের গতি ধীর গতির তা গুগল ম্যাপের মাধ্যমে সহজেই দেখা যাচ্ছে। এছাড়া কোন সড়ক ফাঁকা তাও জানা যাচ্ছে গুগলের এই সেবায়।

আজ শনিবার গুগল ম্যাপে গিয়ে দেখা যায়, ঢাকার সড়কগুলোতে যানজট বোঝানো হচ্ছে কয়েকটি রঙের চিহ্ন দিয়ে। যে রাস্তায় জ্যাম নেই সেখানে সবুজ রঙ দেখাচ্ছে।

কিছু রাস্তায় কমলা রঙ দিয়ে বোঝানো হচ্ছে সেগুলোতে হালকা জ্যাম। আর যেসব রাস্তায় গাড়ি আটকে আছে সেগুলোতে লাল রঙ দিয়ে বোঝানো হচ্ছে ভয়াবহ জ্যাম।

গুগলের এই সুবিধা পেতে স্মার্টফোনে থাকা গুগল ম্যাপ ফিচারটি চালু করতে হবে। এরপর ম্যাপের মেন্যু থেকে ট্রাফিক অপশনটি অন করতে হবে। এটি চালু করার পর রাস্তাগুলোর ওপরে সবুজ, কমলা ও লাল রঙয়ের কিছু রেখা দেখতে পাওয়া যাবে। এছাড়া ইন্টারনেট সংযোগ থাকা অবস্থায় স্মার্টফোনের নোটিফিকেশনেও কিছুক্ষণ পরপর রাস্তার গাড়ি চলাচলের আপডেট দেখা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ