1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

স্বাধীনতা স্তম্ভের তৃতীয় ধাপের মূল নকশার অনুমোদন প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭
  • ৬৪ Time View

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নির্মীয়মান স্বাধীনতা স্তম্ভের মূল নকশার (তৃতীয় ধাপ) অনুমোদন দিয়েছেন।
আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ সম্পর্কিত এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নকশা প্রত্যক্ষ করে এর অনুমোদন দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, স্থাপত্য বিভাগের প্রধান স্থাপত্যবিদ কাজী গোলাম নাসির এবং উপ-প্রধান স্থাপত্যবিদ আসিফুর রহমান ভূইয়া প্রজেক্ট প্লানের একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বৈঠকে উপস্থাপন করেন।
প্রধানমন্ত্রী প্রেজেন্টেশন প্রত্যক্ষ করে কিছু দিক নির্দেশনাসহ প্রকল্প অনুমোদন দেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজম্মেল হক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদুল হক খন্দকার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী ও এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ