1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির পিতার ইন্তেকাল, জানাজা কাল নাটক-গান ও কমেডি শো, শুক্রবার ঢাকায় কোথায় কী? জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো কীর্তনখোলার স্রোতে ভেসে গিয়ে কিশোর নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে হলো ব্যাংকে জলবায়ু সম্মেলনে অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ ইব্রাহিমের গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ এইচএসসিতে শূন্য পাসের ২৬ কলেজের অধ্যক্ষদের তলব, ব্যাখ্যা চাইল ঢাকা শিক্ষা বোর্ড আজকের শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী সাজেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

বরিশালে ফুটবল তুলতে নেমে কীর্তনখোলায় ডুবে কিশোর নিখোঁজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

জুনায়েদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীতে তল্লাশি চালাচ্ছেন বলে জানায় পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বরিশাল নগরে কীর্তনখোলা নদীতে পড়া ফুটবল তুলতে নেমে স্রোতে ভেসে গেছে এক কিশোর।

বৃহস্পতিবার দুপুরে নদীর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে কাউনিয়া থানার এসআই মো. বশির উদ্দিন জানিয়েছেন।

নিখোঁজ মো. জুনায়েদ (১৩) নগরের ৫ নম্বর ওয়ার্ড পলাশপুরের ৭ নম্বর গলির বাসিন্দা মো. জাকিরের ছেলে।

প্রত্যক্ষদর্শী কিশোর মো. সাইফুল বলে, জুনায়েদের বড় ভাই জুবায়ের নদীর তীরে সাইকেল পরিষ্কার করছিলেন। এ সময় নদীর তীরে ফুটবল খেলছিল জুনায়েদ। এক পর্যায়ে বলটি নদীতে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে পানিতে ডুবে যেতে থাকে জুনায়েদ।

“এ সময় তাকে বাঁচাতে পানিতে নেমে জুবায়ের হাত বাড়িয়ে দেন। জুনায়েদের হাতও ধরে ফেলেছি কিন্তু স্রোতের টানে ভেসে যায়,” বলে সে।

এসআই বশির উদ্দিন বলেন, ঘটনাস্থলে উপস্থিত জুনায়েদসহ তার ভাই জুবায়ের ও সাইফুল কেউ সাঁতার জানতো না। যার কারণে স্রোতে ভেসে যাওয়া জুনায়েদকে তীরে তোলা যায়নি। জুনায়েদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীতে তল্লাশি করছেন।

ঘটনাস্থলে নৌ এবং থানা পুলিশ রয়েছে বলে জানান তিনি।

মসনদে টান ওদের, দমবন্ধ কিন্তু আমাদেরই

ল্যাবে কি ঘুমিয়ে আছে পূর্ণ শিক্ষিত রোবট?

পশুপাখির প্রতি নিষ্ঠুরতা: নিজের পায়ে কুড়াল মারার দীর্ঘ ইতিহাস

তীব্র তাপপ্রবাহ: অনাগত প্রজন্মের জন্য নীরব বিপদ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ