1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

ফিনের পরিবর্তে ইংল্যান্ড দলে কুরান

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
  • ৬৪ Time View

ব্রিস্টলে একটি নাইক্লাবের বাইরে মারামারির ঘটনায় বেন স্টোকস অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হওয়ায় তার জায়গায় দলে ডাক পেয়েছিলেন ফিন। কিন্তু ইনজুরির কারণে অ্যাশেজ থেকে ছিটকে পড়েছেন ফিনও। এবার স্টিফেন ফিনের পরিবর্তে ইংল্যান্ড দলে ডাক পেলেন টম কুরান।

জিম্বাবুয়ের সাবেক অলরাউন্ডার প্রয়াত কেভিন কুরানের ছেলে টম ইতোপূর্বে ইংল্যান্ডের হয়ে মাত্র একটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও কোন টেস্ট খেলার সুযোগ পাননি। তবে চলতি ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ভালো করার স্বীকৃতি হিসেবে অভিজ্ঞ দুই বোলার লিয়াম প্লানকেট ও মার্ক উডকে বাদ দিয়ে কারানকে বেছে নিয়েছেন ইংলিশ নির্বাচকরা।

কুরান এখন পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৫১টি। নিয়েছেন ১৭১ উইকেট। ব্যাট হাতে হাফ সেঞ্চুরি করেছেন পাঁচটি।

আগামী ২৪ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে অ্যাশেজ সিরিজ। সিরিজ শুরুর আগেই নানা ঝামেলায় ইংলিশরা। নাইটক্লাব কান্ডে অলরাউন্ডার বেন স্টোকস ছিটকে পড়েছেন। তার স্থলাভিষিক্ত হয়েই দলে এসেছিলেন ফিন। আরেক অলরাউন্ডার মঈন আলীরও চোট শঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ