1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

নাদাল ও শারাপোভা চ্যাম্পিয়ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মে, ২০১২
  • ১৫৪ Time View

ডেভিড ফেরারকে হারিয়ে বার্সেলোনা ওপেনের শিরোপা জিতেছেন সাবেক বিশ্বসেরা রাফায়েল নাদাল। আর স্টুটগার্টের ক্লে কোর্টে মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন রাশিয়ান তারকা মারিয়া শারাপোভা।

প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে স্বদেশি ডেডিভ ফেরারের বিপক্ষে খেলতে নেমে শুরুতেই প্রতিরোধের মুখে পড়েন স্প্যানিশ তারকা নাদাল। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর প্রথম সেট গড়ায় টাইব্রেকারে। শেষপর্যন্ত এই সেটে ৭-৬ (৭/১) গেমে জেতেন নাদাল।

দ্বিতীয় সেটেও জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয় নাদালকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফেরারকে ৭-৫ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন নাদাল। এ নিয়ে রেকর্ড সপ্তমবারের মতো বার্সেলোনার শিরোপা সাফল্যের শোকেসে তুলেছেন প্রতিযোগিতার শীর্ষ বাছাই নাদাল।

এদিকে মেয়েদের এককের দুই সেরার লড়াইয়ে এদিন পিছিয়ে ছিলেন বর্তমান বিশ্বসেরা ভিক্টোরিয়া আজারেঙ্কা। চোট নিয়েই কোর্টে নেমেছিলেন বেলারুশের তারকা। চোটের প্রভাব মেঠেও ছিলো তাই প্রথম সেটে তাকে ৬-১ গেমে হারান মারিয়া শারাপোভা।

তবে দ্বিতীয় সেটেমফ ঘুরে দাঁড়ান মৌসুমের প্রথম গ্র্যান্ড সø্যাম (অস্ট্রেলিয়ান ওপেন) জয়ী আজারেঙ্কা। যদিও শেষ রক্ষা করতে পারেননি। তাকে ৬-৪ গেমে হারিয়ে শিরোপা জেতেন শারাপোভা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ