1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

বিপাকে উর্বশী

Reporter Name
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০১৭
  • ৮০ Time View

আজকাল যোগাযোগ রক্ষার একটি বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে অনলাইনভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। আর তা থেকে দূরে নেই বলিউড তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমেই ভক্তদের সঙ্গে নিজেদের ভালো লাগা খারাপ লাগা ভাগাভাগি করেন তারা। তবে এবার সেই সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে বেশ পড়লেন বলিউড তারকা উর্বশী রাউতেলা।

সম্প্রতি উর্বশীর টুইটার একাউন্ট থেকে বেশ গালাগালি সম্পন্ন টুইট পোস্ট হতে থাকে। প্রথমে সবাই চমকে গিয়েছিলেন, কী হলো উর্বশীর। কিন্তু না, কাজটি আসলে তার ছিল না। কে বা কারা তার টুইটার একাউন্টটি হ্যাকড করে এসব পোস্ট করে যাচ্ছিলেন। আর সে কথা নিশ্চিত করলেন উর্বশী তার ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে। দুইবার মিস ইউনিভার্স ইন্ডিয়া টাইটেল জেতা সুন্দরী এমন ঘটনায় বেশ ক্ষুদ্ধ।

উর্বশী জানিয়েছেন খুব শিগগিরই টুইটার একাউন্টটি পুনরুদ্ধার করার চেষ্টা চলছে এবং হ্যাকারদের চিহ্নিত করা গেলে আইনের আশ্রয় নিবেন বলেও জানিয়েছেন।

এদিকে এ নায়িকা সম্প্রতি ঘোষণা দিয়েছেন গল্প প্রধান ছবিতে কাজ করতে চান তিনি। তাকে সবাই কেবল সেক্স সিম্বল মেয়ে বলেই ভাবে। ভালো চরিত্র না দিয়ে তার শরীরটাকেই সবাই সিনেমাতে ব্যবহার করতে চায়। কমেডি ছবিতেও আর কাজ করতে রাজি নন উর্বশী। মনযোগী হতে চান একটু সিরিয়াস গল্প ও চরিত্রের ছবিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ