1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু | জাতীয় ডিফেন্ডার বিশ্বনাথকে ‘ফরোয়ার্ড’ হিসেবে ভাবছেন ডুলি কাভান সুলিভানের রেকর্ডের রাতে ফিলাডেলফিয়ার বিশাল জয় ৭ বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরছেন বাবর আজম পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফ মাহমুদের ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু সাফ, বাংলাদেশের খেলা কবে আইএইএর সাধারণ অধিবেশনে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার পাঞ্জাবি-শেরোয়ানি বিক্রেতার ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন ভ্রমণনীতিতে আরও কড়াকড়ি আরোপ করেছে চীন

ত্রাণ তহবিলে প্রধানমন্ত্রীর অনুদান গ্রহণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭
  • ১২৪ Time View

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে তিন মন্ত্রণালয়, এক সরকারি বিভাগ ও একটি বেসরকারি প্রতিষ্ঠান অনুদান দিয়েছে। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে অনুদানের চেক গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম একথা জানান। খবর বাসসের

জনপ্রশাসন মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের একদিনের বেতন তহবিলে দান করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেণ সিকদার নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের পক্ষে অনুদানের চেক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এসময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

এদিকে বেসরকারি প্রতিষ্ঠান আমান গ্রুপের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পরিচালক মো. তারিকুল ইসলাম এবং মে. জে. (অব.) শেখ মো. আমান হাসান অনুদানের চেক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ