1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

আমাকে নিয়ে মনগড়া নিউজ না হলেই আমি খুশি : অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০১৭
  • ১০৭ Time View

বেশ কিছুদিন ধরে একের পর এক খবর প্র্রকাশিত হচ্ছে অপু বিশ্বাসকে নিয়ে। সম্প্র্রতি ডি এ তায়েবের বিপরীতে ‘কাঙাল’ নামের একটি সিনেমাতে অপুর নায়িকা হওয়ার খবর জানা গেছে। কিন্তু তিনি জানালেন, আপাতত কোনো সিনেমাতে অভিনয় করছেন না। নিজেকে অভিনয়ের জন্য প্রস্তুত করছেন।

‘কাঙাল’ সম্পর্কে অপু বিশ্বাস বলেন, ‘আমি এই সিনেমাতে অভিনয়ের প্র্রস্তাব পেয়েছি এটা ঠিক, তবে না করে দিয়েছি। নিজেক ফিট রাখার চেষ্টা করছি। নিজেকে পুরোপুরি প্রস্তুত করে তবেই নতুন সিনেমাতে নাম লেখাবো, তার আগে নয়। আমি ঘোষণা দিয়েই সিনেমাতে নামবো। আমাকে নিয়ে কোনো মনগড়া নিউজ প্রকাশিত না হলেই আমি খুশি হবো।’

অপু কিছুদিন আগে একটি সিনেমার শুটিং করেছেন, নাম ‘পাঙ্কু জামাই’। তার কয়েকটি সিকুয়েন্সের জন্য সিনেমাটি আটকে ছিল। শুধুমাত্র পরিচালকের অনুরোধে অসমাপ্ত কাজ শেষ করেছেন তিনি।

২০১৬ সালের মার্চে ‘রাজনীতি’ ছবির শুটিং করেছিলেন অপু বিশ্বাস। সেটি বছর দেড়েক আগে। এরপর সন্তান আব্রাহামের জন্ম, শাকিবের সঙ্গে বিয়ের খবর ফাঁস ও শারীরিক আনফিটের জন্য সিনেমার শুটিং থেকে দূরে ছিলেন তিনি। তবে বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানের অতিথি হয়েছেন ও বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছেন অপু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ