1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

স্থানীয় উন্নয়নের পাশাপাশি জাতীয় অগ্রগতি নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭
  • ৫৫ Time View

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্ব-স্ব এলাকার উন্নয়নের পাশাপাশি জাতীয় অগ্রগতির জন্য একসঙ্গে কাজ করতে স্থানীয় নেতা, পেশাজীবী, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন।
নিজ জেলায় চারদিন সফরের শেষ দিনে বুধবার সকালে কিশোরগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় নির্বাচিত প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, স্থানীয় উন্নয়নের পাশাপাশি জাতীয় অগ্রগতি নিশ্চিত করতে আপনাদের একসঙ্গে কাজ করতে হবে।
রাষ্ট্রপতি হামিদ স্ব-স্ব অবস্থান থেকে সততা ও আন্তরিকতার সঙ্গে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়ার জন্যও সরকারি কর্মকর্তা এবং নির্বাচিত প্রতিনিধিদের প্রতি আহবান জানান।
দেশে শিক্ষার মানের ইতোমধ্যে চমৎকার উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি অভিভাবক ও শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে ছাত্রদের মধ্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাসহ নৈতিকতা গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন।
কিশোরগঞ্জের সমৃদ্ধ সংস্কৃতি ও লোকাচারের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে সংস্কৃতিসহ আমাদের সামাজিক লোকাচারের ভাবমূর্তি সমুন্নত রাখতে আরো সক্রিয় ও আন্তরিকতার সঙ্গে সাংস্কৃতিক কর্মীদের কাজ করতে হবে।
রাষ্ট্রপতি হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ কনসেপ্ট’ বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্যও সকলের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ