1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

মিয়ানমার সরকারকেই রোহিঙ্গা সংকট সমাধান করতে হবে : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০১৭
  • ৬০ Time View

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, মিয়ানমার সরকারের সৃষ্ট রোহিঙ্গা সংকট সে দেশের সরকারকেই সমাধান করতে হবে।
ওবায়দুল কাদের জেলার পতেঙ্গায় কর্ণফুলী টানেল নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, ‘মায়ানমার সরকার রোহিঙ্গা সংকট তৈরি করেছে। আর এ সংকটকের সমাধানও সে দেশের সরকারকেই করতে হবে।’
কাদের বলেন, ‘বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নিতে সে দেশের মন্ত্রী ঢাকা সফরকালে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো ভূমিকা পালন করতে হবে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, জি-টু-জি পদ্ধতিতে নির্মাণাধীন কর্ণফুলী টানেলের অর্থ ছাড়ে কোনো প্রতিবন্ধকতা নেই। টানেলের নির্মাণকাজ চলেছে।
এ বিষয়ে তিনি আরো বলেন, সংযোগ সড়কসহ টানেল নির্মাণে ব্যয় হবে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা। এর মধ্যে চীন সরকার দিবে প্রায় পাঁচ হাজার কোটি টাকা।
এ সময় শামসুল হক চৌধুরী এমপি, তাজুল ইসলাম এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্প এবং সওজ চট্টগ্রাম জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ