1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য, জ্বালানি ও প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সম্মত ঢাকা-মস্কো টেকনাফের সেই পাহাড়ে লাশ পড়ে থাকার খবর, পুলিশ নিশ্চিত নয় হাসানের হাসির পর বাংলাদেশের ব্যাটিংয়ের বিষাদ সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বের শুভ উদ্বোধন কক্সবাজারে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি জুম্মার নামাজ শেষে কোমলমতি শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ঐক্যের পক্ষে সমাবেশ : কাতালান বিচ্ছিন্নতাবাদীদের ওপর তীব্র চাপ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০১৭
  • ৭৫ Time View

স্পেনের ঐক্য রক্ষার পক্ষে লাখ লাখ লোক সমাবেশ করায় সোমবার স্বাধীনতা ঘোষণার কাতালান পরিকল্পনা অনেক চাপের মুখে পড়েছে। খবর এএফপি’র।
কাতালানের স্বাধীনতা প্রশ্নে গত ১ অক্টোবর সেখানে গণভোট হয়। ভোট প্রদানে আরোপিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাওয়ায় পুলিশ তাদের ওপর ব্যাপক দমনপীড়ন চালায়। এনিয়ে সৃষ্ট ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই স্পেনের ঐক্য ধরে রাখার পক্ষে এ সমাবেশ করা হলো।
কাতালান নেতা কার্লেস পুইগদেমন্ট মঙ্গলবার সন্ধ্যায় কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্টে ভাষণ দিতে যাচ্ছেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের সাথে দ্বন্দ্বে জড়িয়ে স্বাধীনতার ঘোষণা দেয়ার ব্যাপারে এখন পর্যন্ত তিনি কোন সিদ্ধান্ত নেননি।
কাতালানের স্বাধীনতা পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রোববার বার্সেলোনার কেন্দ্রস্থলে লাখ লাখ লোক সমবেত হয়। তারা নিজেদেরকে ‘নীরব সংখ্যাগরিষ্ঠ’ হিসেবে অভিহিত করে। এ সময় তাদেরকে পতাকা প্রদর্শন করতে দেখা যায়।
পৌরসভা পুলিশ জানায়, প্রায় সাড়ে তিন লাখ লোক এ সমাবেশে যোগ দেয়। তবে আয়োজকরা জানান, ৯ লাখ ৩০ হাজার থেকে সাড়ে ৯ লাখ লোক এতে অংশ নেয়।
কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে ভোট করায় কিছু বিক্ষোভকারী পুইগদেমন্টকে কারাগারে পাঠানোর আহবান জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ