1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল

ফুটবল ছেড়ে টেকবলে ব্যস্ত নেইমার-জেসুসরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০১৭
  • ৮২ Time View

বাছাই পর্বে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। তাই শেষ ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে থাকা নেইমার-জেসুসরা ফুটবল ছেড়ে মেতে উঠলেন টেকবল বা হেড টেনিস খেলায়।

টেকবল অনেকটা টেবিল টেনিসের মতই। কোর্টের মাঝখানে নেট আছে। তবে টেকবল বা হেড টেনিসের কোর্ট একটু আলাদা, দু’পাশেই ঢালু। খেলার নিয়মটাও বেশ সহজ। হাত ব্যতিত শরীরের যেকোনো অংশ ব্যবহার করে ফুটবলকে এপাশ থেকে ওপাশে পাঠাতে পারেন ফুটবলাররা।

এই খেলায় নেইমারের সঙ্গী ছিলেন দানি আলভেজ, ফিলিপে কুটিনহো ও গ্যাব্রিয়েল জেসুস। দুই দলে ভাগ হয়ে তারা মেতে উঠেন হেড টেনিসে। প্রথমবার একই দলে ছিলেননেইমার ও কুটিনহো। অন্য দলে আলভেজ ও জেসুস। দ্বিতীয় সেটে নেইমারের সঙ্গী আলভেজ। খেলা শেষে নেইমারের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন আলভেজ-কুটিনহোরা।

উল্লেখ্য, আগামী ১১ অক্টোবর চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। সাও পাওলোতে চিলিয়ানদের আথিতেয়তা দেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ