1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

নর্থসাউথে ‘দোয়েল’ ল্যাপটপ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১১
  • ২৯৯ Time View

নর্থসাউথ ইউনিভার্সিটিতে ঢুকতেই প্রশ্ন ছিল, কোন গেইম খেলবেন? টোকেন নিয়ে যান। বোঝাই যায় নর্থসাউথ ইউনিভার্সিটির কমপিউটার ক্লাবের আয়োজনে আইটি এক্সপো২০১১ পর্বে চলছে জমজমাট গেম প্রতিযোগিতা।

এ ভার্সিটির কমপিউটার ক্লাবের ইনচার্জ মাশরুর রাজিব বাংলানিউজকে জানালেন, এবারের সাইবার অ্যাথলেটিক গেম প্রতিযোগিতায় সারাদেশ থেকে প্রায় আড়াই হাজার গেমার অংশ নিয়েছে। সাইবার অ্যাথলেটিক ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়ে উঠবে বলেও জানায় রাজিব।

২৭ নভেম্বর থেকে শুরু হওয়া এনএসইউ আইটি এক্সপো২০১১ শেষ হবে ২৯ নভেম্বর। এ প্রদর্শনীতে আছে ১১টি করপোরেট স্টল। এর মধ্যে এইচপি, ইন্টেল এবং ক্যাস্পারস্কি অন্যতম।

তবে শিক্ষার্থীদের প্রধান আকর্ষণ দেশের তৈরি ল্যাপটপ ‘দোয়েল’ নিয়ে। দেশীয় ব্র্যান্ডের ল্যাপটপ দোয়েল বাজারে এখনও বাণিজ্যিকভাবে ছাড়া না হলেও এ প্রদর্শনীতে বিক্রি এবং প্রদর্শনী খানিকটা কৌতূহলের জন্ম দেয়।

এমন কৌতূহলী প্রশ্নে আয়োজকরা বাংলানিউজকে জানায়, বাংলাদেশ এমন পণ্য তৈরি করতে পারে, এ বিষয়টি শিক্ষার্থীদের জানাতেই টেশিসকে আমন্ত্রণ জানানো হয়। অন্যদিকে দোয়েল স্টলে গিয়ে জানা যায় এর ৪টি মডেল প্রদর্শন করা হলেও বিক্রি হচ্ছে দুটি মডেল। আর দুটি মডেলই উৎপাদন মূল্যেই বিক্রি করা হচ্ছে।

আইটি প্রদর্শনীর সঙ্গে চলছে সেমিনার এবং প্রশিক্ষণ। ২৮ নভেম্বর সোমবার টাইগার আইটির সহসভাপতি সারওয়ার জাহান ‘প্র্যাকটিক্যাল ইম্পলিমেন্টেশন অব এন্টারপ্রাইজ অ্যাপলিকেশন ইউজিং ইজেবি৩ ইন ওয়েবলজিক’ বিষয়ে সেমিনারের আয়োজন করে।

প্রতিটি সেমিনার সেশনে শিক্ষার্থীরা উপস্থিত থেকে নানা বিষয়ে জ্ঞানার্জন করছে বলে আয়োজকরা জানান। ২৭ নভেম্বর সকালে এনএসইউ আইটি এক্সপো২০১১ উদ্বোধন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপউপাচার্য অধ্যাপক এসএএম খাইরুল বাশার। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলছে এ প্রদর্শনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ