1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
যে দেশে আলু ও পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা কেন্দ্রীয় নেতৃত্ব ঢেলে সাজিয়ে তৃণমূল গোছাতে চায় বিএনপি বিগ বাজেটে সাত পর্বের সিনেমা, পোস্টারে শ্রীকৃষ্ণের হাত এশিয়ান গেমস / সবার আগে জাপানের পথে নারী ফুটবল দল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে অংশ নেবে শাবিপ্রবির ১২ প্রজেক্ট এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সম্মিলিত ইসলামী ব্যাংকে চতুর্থ দিন ৯০৪১ গ্রাহকের ৩৯১ কোটি টাকা পরিশোধ ছুটির দিনে ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ যেসব এলাকায় ‘বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি, ফেরাতে চেষ্টা করছে সরকার’

রোহিঙ্গাদের জন্য সাড়ে ৭ কোটি ডলার প্রয়োজন : বিশ্ব খাদ্য সংস্থা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০১৭
  • ৫৯ Time View

মিয়ানমারে জাতিগত নির্মূল অভিযানে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য জরুরি সহায়তা হিসেবে আগামী ৬ মাসে সাড়ে ৭ কোটি ডলার প্রয়োজন জানিয়ে দাতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা।

রবিবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় কেন্দ্র ঘুরে দেখার পর জাতিসংঘের এ সংস্থার নির্বাহী পরিচালক ডেভিড বিসলি সাংবাদিকদের বলেন, ‘আমরা মাত্র কয়েক বিলিয়ন ডলার পেলেই বিশ্ব থেকে ক্ষুধার অবসান ঘটাতে পারি। দাতাদের আমি বলছি, আপনারা যদি আমাদের ওই টাকা দিতে না পারেন, তা হলে যুদ্ধ বন্ধ করুন।’

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের মুখে গত ২৫ আগস্টের পর থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। এই বিপুল সংখ্যক শরণার্থীকে জন্য জরুরি মানবিক সহায়তা পৌঁছে দিতে হিমশিম খেতে হচ্ছে ত্রাণকাজে থাকা সাহায্য সংস্থাগুলোর কর্মীদের।

শরণার্থী ক্যাম্প ঘুরে দেখার অভিজ্ঞতা জানিয়ে ডেভিড বিসলি বলেন, ‘এটা ভয়াবহ এক পরিস্থিতি। এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। আগামী ৬ মাসে আমাদের দরকার অন্তত ৭৫ মিলিয়ন ডলার।’

গত ৭ সেপ্টেম্বর জাতিসংঘ জানিয়েছিল, ওই সময় পর্যন্ত মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় ৩ লাখ রোহিঙ্গার জন্য সমন্বিত ত্রাণ তৎপরতায় প্রাথমিক হিসাবেই অন্তত ৭ কোটি ৭০ লাখ ডলার প্রয়োজন।

এর মধ্যে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৩ লাখ ৬৪ হাজার ডলার জোগাড় করা সম্ভব হয়েছে, যা প্রাথমিক পরিকল্পনার ৪৭ শতাংশ। কিন্তু এই সময়ের মধ্যে নতুন আসা রোহিঙ্গাদের মিলিয়ে শরণার্থীর সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে এবং সে অনুযায়ী বেড়ে গেছে চাহিদাও।

এই বিপুল জরুরি সহায়তার চাহিদা মেটাতে এখন অন্তত ২০ কোটি ডলার প্রয়োজন বলে দাতাদের জানিয়েছে জাতিসংঘ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ