1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড সান্তোসে যোগ দিলেন কুতিনহো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু | জাতীয় ডিফেন্ডার বিশ্বনাথকে ‘ফরোয়ার্ড’ হিসেবে ভাবছেন ডুলি কাভান সুলিভানের রেকর্ডের রাতে ফিলাডেলফিয়ার বিশাল জয় ৭ বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরছেন বাবর আজম পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফ মাহমুদের ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু সাফ, বাংলাদেশের খেলা কবে আইএইএর সাধারণ অধিবেশনে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার

বৈশ্বিক সক্ষমতা সূচকে ৭ ধাপ উন্নতি বাংলাদেশের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ১১৮ Time View

বৈশ্বিক সক্ষমতা সূচকে সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক বা গ্লোবাল কম্পিটিটিভ ইনডেক্সে (জিসিআই) ২০১৭-১৮ বছরে বাংলাদেশ ১৩৭টি দেশের মধ্যে ৯৯তম অবস্থান পেয়েছে।

বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) বুধবার সারা বিশ্বে একযোগে এই সূচক প্রকাশ করেছে।

দক্ষিণ এশিয়া অঞ্চলে প্রায় সব দেশেই সক্ষমতা সূচকে এগিয়েছে। ভারতের অবস্থান ৪০তম। এ ছাড়া ১৫ ধাপ উন্নতি হয়ে ভুটানের অবস্থান ৮২তম, নেপালের অবস্থান ৮৮তম এবং পাকিস্তানের অবস্থান ১১৫তম।

এবার ১৩৭টি দেশের তথ্য নিয়ে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের সূচকে শীর্ষস্থানে রয়েছে সুইজারল্যান্ড, তাদের স্কোর ৫ দশমিক ৮। এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, জার্মানি, হংকং, সুইডেন, যুক্তরাজ্য, জাপান, ও ফিনল্যান্ড।

প্রাতিষ্ঠানিক অবস্থা, অবকাঠামো, সামষ্টিক অর্থনৈতিক পরিবেশ, স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ, পণ্য বাজারে দক্ষতা, শ্রম বাজারে দক্ষতা, আর্থিক খাতের উন্নয়ন, প্রযুক্তিগত প্রস্তুতি, বাজারের আকার, বাজারের সংবেদনশীলতা এবং নতুনত্ব এই ১২টি সূচক বিবেচনা করে এই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ