1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

৫ রান করেই উঠে গেলেন তামিম!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭৩ Time View

বাংলাদেশ ক্রিকেট দল ১৬ তারিখ দু’ভাগ হয়ে যখন দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওয়ানা হয়, তখন সঙ্গে ছিলেন না তামিম ইকবাল। তিনি যে তখনও পাকিস্তানে! বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে ইন্ডিপন্ডেন্স কাপ খেলতে গিয়েছিলেন বাংলাদেশের এই ওপেনার। দেশে ফিরে এসে তিনি একাই দক্ষিণ আফ্রিকায় গিয়ে দলের সঙ্গে যোগ দেন গতকাল (বুধবার)।

বেনোনিতে পৌঁছার পর বিশ্রাম নেয়ারই সুযোগ পেলেন না। আজ মাঠে নেমে যেতে হলো তাকে। বেনোনির উইলোমোর পার্ক স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ দল। এই ম্যাচে বাংলাদেশের একাদশে রয়েছেন তামিমও।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহীম। সৌম্য সরকারকে নিয়ে ইনিংস ওপেন করতে নামেন তামিম ইকবাল। কিন্তু ম্যাচের পঞ্চম ওভারেই ইচ্ছা করে মাঠ ছাড়েন তিনি। ক্রিকেটীয় ভাষায় যাকে বলে রিটায়ার্ড হার্ট। কিন্তু সত্যিকারের আহত কিংবা ইনজুরি- কোনোটারই শিকার হননি তিনি। তবুও মাঠ ছেড়ে উঠে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

এর মূল কারণ হচ্ছে, আগেরদিন বেনোনিতে পৌঁছার পর আজ খেলতে নামা এবং পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না পাওয়া। একই সঙ্গে পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়ার বিষয়টাও রয়েছে। তামিম সেটা করারও সুযোগ পাননি। এ কারণেই মূলতঃ মাত্র ৫ ওভার খেলা হওয়ার আগেই মাঠ ত্যাগ করেন তামিম।

মাঠ ছেড়ে উঠে যাওয়ার আগে ১৩ বল মোকাবেলা করেন বাংলাদেশ দলের এই ওপেনার। রান করেন ৫। একটি বাউন্ডারির মারও রয়েছে তার ইনিংসে। এ রিপোর্ট লেখার সময় (বিকাল ৪টা ২৫ মিনিট), বাংলাদেশের রান ২ উইকেট হারিয়ে (তামিমের রিটায়ার্ড হার্ট হওয়া ছাড়া) ৯২। ৪৩ রান করে আউট হয়েছেন সৌম্য সরকার। ইমরুল কায়েস করেছেন ৩৪ রান। মুমিনুল হক রয়েছেন ৭ রানে।

বাংলাদেশ দলের হয়ে এই প্রস্তুতি ম্যাচে খেলছেন: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ