1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ফিরে দেখা: রুপালি পর্দায় পপি অভিনীত ১০ সিনেমা ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মামলা ৫১ ডেমোক্র্যাটদের ‘ঘৃণার দল’ বলে আখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স চুরি হওয়া ৫২ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে এসএমপি রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী চাকরিচ্যুত ৮,৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ১৭০ ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক, অনলাইন প্রতারক চক্রের সন্দেহ আগামী ২৫ সেপ্টেম্বর বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু গ্যাস-বিদ্যুৎ সংকটে ধৈর্য, রাজনীতিতে শালীনতার আহ্বান প্রধানমন্ত্রীর

নওয়াজের হারানো আসনে স্ত্রীর জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৬ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের লাহোরের গুরুত্বপূর্ণ আসনে জয়লাভ করেছেন তার স্ত্রী কুলসুম নওয়াজ। রোববার উপনির্বাচনে ভোটাভুটি হয়েছে। গত জুলাই মাসে আদালত নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করার পর ক্ষমতা থেকে সরে দাঁড়ান তিনি।

পানামা পেপার্স দুর্নীতি মামলায় নওয়াজ অসৎ বলে প্রমাণিত হন। এরপরেই সুপ্রিম কোর্ট নওয়াজকে প্রধানমন্ত্রী পদের অযোগ্য বলে ঘোষণা করেন।

পদচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শূন্য আসনে উপ-নির্বাচনে তার স্ত্রী কুলসুম নওয়াজকে মনোনয়ন দেয় দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)।

নির্বাচনে কুলসুমের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইমরান খালের দল পিটিআইর প্রার্থী ইয়াসমিন রশীদ। কুলসুম মোট ভোট পেয়েছেন ৬১ হাজার ২৫৪টি। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৪ হাজার ১৮৮ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন।

বর্তমানে ক্যান্সারের চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন কুলসুম নওয়াজ। তার অবর্তমানে নির্বাচনী প্রচারণায় অগ্রণী ভূমিকা পালন করেছেন মেয়ে মরিয়ম নওয়াজ।

এক বিবৃতিতে দলের সমর্থকদের উদ্দেশে মরিয়ম বলেন, এটা কোনো সাধারণ জয় নয়। তিনি বলেন, আপনারা নির্বাচনের মাঠে থাকা লোকজনকেই শুধুমাত্র পরাজিত করেননি। বরং যারা পরোক্ষভাবেও আমাদের বিরোধীতা করছিল তাদেরও পরাজিত করেছেন।

তিনি জানান, তার বাবার পদে মায়ের জয়লাভের ঘটনা এটাই প্রমাণ করে যে, তার বাবাকে অযোগ্য ঘোষণা করার সিদ্ধান্ত জনগণ প্রত্যাখ্যান করেছে।

তবে পানামা পেপার্স কেলেঙ্কারীর ঘটনায় নিজের বিরুদ্ধে আসা সব ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন নওয়াজ শরিফ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ