1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

টানা গোলের বিশ্ব রেকর্ড রিয়ালের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭৬ Time View

টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর অবশেষে জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে ৩-১ গোলের জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। আর এ জয়ের দিনে টানা ৭৩ ম্যাচে গোল করে পেলের সান্তোসের রেকর্ড স্পর্শ করলো জিদানের রিয়াল মাদ্রিদ।

রেকর্ডটা এত দিন এককভাবে দখলে রেখেছিল পেলের সান্তোস। ১৯৬৩ সালে পেলেকে নিয়ে ব্রাজিলিয়ান ক্লাবটি গোল করেছিল টানা ৭৩ ম্যাচে। আর এ ম্যাচে গোল করলেই সান্তোসের সেই রেকর্ডে ভাগ বসাত রিয়াল। ম্যাচের ১৯ মিনিটে মায়োরাল গোল করলে সান্তোসের সেই বিশ্ব রেকর্ডে ভাগ বসায় রিয়াল। আর এতেই টানা ৭৩ ম্যাচে গোলের বিশ্ব রেকর্ড গড়ার চক্রপূরণ হল।

বিশ্ব রেকর্ড গড়ার পথে প্রথমে বার্সেলোনার গড়া টানা ৪৪ ম্যাচে গোলের স্প্যানিশ রেকর্ড ভেঙেছে রিয়াল। এরপর বায়ার্ন মিউনিখের গড়া টানা ৬১ ম্যাচে গোলের ইউরোপিয়ান রেকর্ডও ভাঙে জিদানের দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ