1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

নিউইয়র্কের উদ্দেশে দুপুরে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৭ Time View

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিতে আজ শনিবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুর ২টায় নিউইয়র্কের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। একই দিনে তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলায় বক্তব্য রাখবেন। ভাষণে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরবেন এবং এই সমস্যা সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা কামনা করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী তার বক্তৃতায় গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরবেন।

প্রধানমন্ত্রী নিউইয়র্ক, ওয়াশিংটন ও ভার্জিনিয়ায় অবস্থান করে জাতিসংঘ অধিবেশনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবসহ এ অধিবেশনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটন যাবেন। সেখানে সপ্তাহখানেক অবস্থানের কর্মসূচি রয়েছে। ওয়াশিংটন থেকে লন্ডন হয়ে আগামী ২ অক্টোবর সকালে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ