1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ সফরে ড. ইউনূসের সঙ্গে কর্মসূচি নেই হিলারির!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ এপ্রিল, ২০১২
  • ১৫৮ Time View

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফরে ড. মুহম্মদ ইউনূস বা গ্রামীণ ব্যাংকের সঙ্গে এখনও কোনো কর্মসূচি নির্ধারিত হয়নি। এতে ড. ইউনূস বিস্ময় প্রকাশ করেছেন।

এদিকে ড. ইউনূস নিউইয়র্ক ও শিকাগোতে তিন দিনের এক সফর শেষে শুক্রবার রাতেই দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

ইউনূসের অত্যন্ত ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারির বাংলাদেশ সফরে ড. ইউনূস স্বাভাবিকভাবেই আশা করছিলেন তার ও গ্রামীণ ব্যাংকের সঙ্গে হিলারি ক্লিনটনের কর্মসূচি আগেই নির্ধারিত হবে। কিন্তু তা হয়নি। শুধু তাই নয়, সফরকে কেন্দ্র করে ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে এ বিষয়ে হিলারির কোনো যোগাযোগও হয়নি।

দায়িত্বশীল সূত্রটি আরও জানিয়েছে, এ কারণে ড. ইউনূস শুধু মনক্ষুণ্নই হননি, বিস্মিতও হয়েছেন।

সূত্রটি জানায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিটনের সঙ্গে বৃহস্পতিবার নিউইয়র্কে সৌজন্য সাক্ষাৎ করেছেন ড. ইউনূস। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ক্লিনটন ও হিলারি ক্লিনটনের অত্যন্ত ঘনিষ্ঠ ড. মুহম্মদ ইউনূস হিলারি ক্লিনটনের কাছ থেকে বাংলাদেশ সফরের কোনো বার্তা পাবেন না, সেটা বিস্মিত হওয়ার মতোই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ