1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়ন চায় ঢাকা

বাংলাদেশ সফরে ড. ইউনূসের সঙ্গে কর্মসূচি নেই হিলারির!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ এপ্রিল, ২০১২
  • ১৯২ Time View

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফরে ড. মুহম্মদ ইউনূস বা গ্রামীণ ব্যাংকের সঙ্গে এখনও কোনো কর্মসূচি নির্ধারিত হয়নি। এতে ড. ইউনূস বিস্ময় প্রকাশ করেছেন।

এদিকে ড. ইউনূস নিউইয়র্ক ও শিকাগোতে তিন দিনের এক সফর শেষে শুক্রবার রাতেই দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

ইউনূসের অত্যন্ত ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারির বাংলাদেশ সফরে ড. ইউনূস স্বাভাবিকভাবেই আশা করছিলেন তার ও গ্রামীণ ব্যাংকের সঙ্গে হিলারি ক্লিনটনের কর্মসূচি আগেই নির্ধারিত হবে। কিন্তু তা হয়নি। শুধু তাই নয়, সফরকে কেন্দ্র করে ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে এ বিষয়ে হিলারির কোনো যোগাযোগও হয়নি।

দায়িত্বশীল সূত্রটি আরও জানিয়েছে, এ কারণে ড. ইউনূস শুধু মনক্ষুণ্নই হননি, বিস্মিতও হয়েছেন।

সূত্রটি জানায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিটনের সঙ্গে বৃহস্পতিবার নিউইয়র্কে সৌজন্য সাক্ষাৎ করেছেন ড. ইউনূস। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ক্লিনটন ও হিলারি ক্লিনটনের অত্যন্ত ঘনিষ্ঠ ড. মুহম্মদ ইউনূস হিলারি ক্লিনটনের কাছ থেকে বাংলাদেশ সফরের কোনো বার্তা পাবেন না, সেটা বিস্মিত হওয়ার মতোই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ