1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

৫ বছর বেশি খেলতে ৬ মাসের ছুটি : সাকিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭
  • ৯২ Time View

সাকিবের ছুটি চাওয়াতে হতবাক হয়েছিল ক্রিকেটপ্রেমিরা। হঠাৎ কি এমন হল যে, সাকিব ছয় মাসের জন্য টেস্ট ক্রিকেট থেকে বিশ্রামে যেতে চাচ্ছেন! সারাদেশে ক্রিকেট অনুরাগী সবার মনে একটাই প্রশ্ন, এটা কি নিছকই বিশ্রাম নাকি অন্যকিছু। অবশেষে সাকিব নিজেই জবাব দিলেন এই প্রশ্নের।

আজ (মঙ্গলবার) দুপুরে রাজধানীর মহাখালীতে ডিওএইচএসে নিজ বাসায় সাংবাদিকদের সাকিব জানান, দলকে দীর্ঘ সময় সার্ভিস দেয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। ছয় মাস ছুটির কারণে পাঁচ বছর বেশি দলে খেলতে পারব।

তবে এর আগে গতকাল (সোমবার) সাকিব তার ভেরিফাইড ফেসবুক পেজে ভক্তদের উদ্দেশ্যে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। তবে তার ছুটি নিয়ে আজই প্রথম গণমাধ্যমের মুখোমুখি হলেন তিনি।

কয়েকদিন ধরেই ক্রিকেট দুনিয়ার অন্যতম আলোচিত বিষয় ছিল, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ছয় মাসের বিরতি। সাকিব বোর্ডের কাছে ছয় মাসের বিরতির আবেদন করলেও বোর্ড তাকে দক্ষিণ আফ্রিকা সিরিজের দুই টেস্টের ছুটি দিয়েছেন। তবে সাকিব চাইলে বোর্ড তাকে দ্বিতীয় টেস্টে খেলাতে রাজি আছে।

এসব বিষয় নিয়ে যখন চলছে তর্ক-বিতর্কের ঝড় তখনই মুখ খুললেন সাকিব । আর বললেন, দলকে দীর্ঘ সময় ধরে সার্ভিস দেয়ার জন্যই আমার এমন সিদ্ধান্ত।

সাকিব নিজের ভবিষ্যতের কথা ভেবেও এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি। তিনি বলেন, আমি জেনে বুঝেই সিদ্ধান্তটা নিয়েছি, আমার ভবিষ্যতের কথা চিন্তা করে। ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে, তারা আমাকে বুঝতে পেরেছেন।

সাকিব বিশ্রামে থাকলেও তার অভাববোধ করবে দল। যার প্রমাণ মেলে দল ঘোষণার সময় প্রধান নির্বাচকের বক্তব্যে। প্রধান নির্বাচক নান্নু বলেছিলেন, সাকিব না থাকায় দল ব্যাকফুটে থাকবে। তার অভাববোধ হবে; কিন্তু কি আর করা? সে বিশ্রাম চেয়ে ছুটি চেয়েছে। বোর্ডও ছুটি মঞ্জুর করেছে। তাই তাকে ১৫ জনের দলে রাখা হয়নি। তবে সাকিব চাইলে দ্বিতীয় টেস্টেই দলে ফিরতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ