1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু | জাতীয় ডিফেন্ডার বিশ্বনাথকে ‘ফরোয়ার্ড’ হিসেবে ভাবছেন ডুলি কাভান সুলিভানের রেকর্ডের রাতে ফিলাডেলফিয়ার বিশাল জয় ৭ বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরছেন বাবর আজম পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফ মাহমুদের ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু সাফ, বাংলাদেশের খেলা কবে আইএইএর সাধারণ অধিবেশনে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার পাঞ্জাবি-শেরোয়ানি বিক্রেতার ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন ভ্রমণনীতিতে আরও কড়াকড়ি আরোপ করেছে চীন

প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ১১০ Time View

রোহিঙ্গা সমস্যার সমাধানে কূটনৈতিক উদ্যোগ নিতে ঢাকা সফরে আসা ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে রেতনো মারসুদি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাঁরা বৈঠক করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। এতে রোহিঙ্গা ইস্যুতে দুই দেশের মধ্যে সিদ্ধান্তগুলো উঠে আসবে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সমস্যা ও জাতিগত নির্যাতন নিয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা সেরেই আজ মঙ্গলবার ১২টার দিকে ঢাকায় পৌঁছান।

এ সময় রেতনো মারসুদিকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামরুল আহসান এবং ঢাকায় ইন্দোনেশিয়া দূতাবাসের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ