1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

রাজধানীতে স্যুয়ারেজ লাইনে বিস্ফোরণে নিহত ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭
  • ১৫৩ Time View

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগে স্যুয়ারেজ লাইন বিস্ফোরণে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহমুদুল হাসান জানিয়েছেন, সোমবার রাতে গোলাপবাগের বড় পুকুরপাড় এলাকায় এক প্লাস্টিকের দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে তারা হতাহত হন।

স্থানীয়রা জানান, রাত পৌনে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে ওই প্লাস্টিকের দোকানে আগুন ধরে গেলে দুই ব্যক্তি দগ্ধ হয়ে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, নিহত একজনের নাম সজল। তার মরদেহ হাসপাতাল মর্গে নিয়ে এসেছে পুলিশ। এ ঘটনায় দগ্ধ আবুল হাশেম (২৫) নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রাত সাড়ে ৯টার দিকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, দুজন মারা গেছে। আগুন লাগে প্রথমে ট্রান্সফরমারের নিচে পরে স্যুয়ারেজ লাইন বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে দোকানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ