1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

যে কারণে গ্যালাক্সি নোট ৮ নিয়ে শোরগোল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০১৭
  • ১৮৫ Time View

বিশ্বের অন্যতম স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাংয়ের এখন পর্যন্ত সেরা ফোন হিসেবে তৈরি করা হয়েছে ‘গ্যালাক্সি নোট ৮’। তবে নকশা ও উপযোগিতার কারণে আকর্ষণীয় এ ফোন পেতে হলে গুণতে হবে বড় অংকের টাকা।

এরআগে গত বছর বাজারে ছাড়া গ্যালাক্সি নোট ৭ এবং ব্যাপক জনপ্রিয় গ্যালাক্সি এস ৮ প্লাসের চেয়েও বেশ ব্যয়বহুল নতুন এ ফোন।

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে শুরুতে গ্যালাক্সি নোট ৮ মিলছে কর ছাড়াই এক হাজার মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৮০ হাজার টাকা)।

বেশ ব্যয়বহুল হলেও, এরইমধ্যে ফোনটি নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। কেন মানুষ গ্যালাক্সি নোট ৮ কিনবেন; এমন কয়েকটিও দিকও ব্যাখ্যা করেছে নাইনটুফাইটগুগল.কম।

এস পেন: প্রতিটি গ্যালাক্সি নোটের মূল ফিচার থাকে এস পেন। নতুন নোট ৮-এ থাকছে আইপি৬৮ মাত্রার এস পেন। এটি পানি ও ধুলা থেকে প্রতিরোধে কাজ করে এবং এর সাহায্যে পানির নিচে রেখে বা স্ক্রিন বন্ধ করেও লেখা সম্ভব।

ডুয়েল ক্যামেরা : গ্যালাক্সি ফোনের মধ্যে এ ডিভাইসেই প্রথম ডুয়েল ক্যামেরা ফিচার সুবিধা যুক্ত করা হয়েছে। এর পেছন দিকের উভয় লেন্সই দৃষ্টিগতভাবে স্থিতিশীল। দ্বিতীয় ক্যামেরাটি ব্যবহারের সময় এটা অধিক স্থির ছবির উপযোগী, যাতে টেলিফটো লেন্স রয়েছে; আইফোন ৭ প্লাস ও অনপ্লাস ৫-এর মতো এেই লেন্স প্রতিকৃতি ও স্বল্পদূরত্বের ছবি তুলতে কার্যকর।

শক্তিশালী র‌্যাম : এ ফোনে রয়েছে ৬ জিবি র‌্যাম , যা গ্যালাক্সি এস ৮ প্লাসের চেয়ে ২ জিবি বেশি। তবে বেশি র‌্যামের সুফল একেবারে পাওয়া যাবে না। দীর্ঘ ও বহুমুখী ব্যবহারের বাড়তি র‌্যাম দারুণ কার্যকরী হবে।

বড় ও স্পন্দনশীল ডিসপ্লে : নোট ৮-এ প্রথমবারের মতো বড় আকৃতির ও স্পন্দনশীল ডিসপ্লে ফিচার যুক্ত করা হয়েছে, যা ফোনটিকে এর হার্ডওয়্যারকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ৬.৩ ইঞ্চির ডিসপ্লেতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

মূল্যছাড় : আকর্ষণীয় এ ফোনের উচ্চমূল্যের কারণে অনেকে দাম কমার অপেক্ষায় থাকছেন। তবে এরইমধ্যে অনেকে ফোনটি পেতে অগ্রিম অর্ডারসহ নানাভাবে বুকিং করেছেন। তবে কিছু শো বিক্রয় প্রতিষ্ঠান মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে। সঙ্গে উপহার হিসেবে দিচ্ছে মেমরি কার্ড, তারবিহীন চার্জার ও ৩৬০ ডিগ্রি ক্যামেরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ