1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

নকল নবিসদের বকেয়া পরিশোধে ৭৬ কোটি টাকা ছাড়

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০১৭
  • ৫৬ Time View

নিবন্ধন পরিদফতরের অধীন সারাদেশের জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত (এক্সট্রা মোহরার) নকল নবিসদের বকেয়া পারিশ্রমিক পরিশোধের জন্য রোববার ৭৬ কোটি টাকা ছাড় করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। ছাড়ের অর্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাব থেকে উত্তোলন করা যাবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইনমন্ত্রীর সঙ্গে নকল নবিসদের বৈঠক :

রোববার সচিবালয়ের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশনের নেতৃবৃন্দের এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শ্রমিক-কর্মচারী বান্ধব সরকার। তাই শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের বিষয়ে সরকার অত্যন্ত সজাগ।

তিনি বলেন, আগামীতে নকল নবিসদের প্রতি মাসের পারিশ্রমিক পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে পরিশোধের চেষ্টা করা হবে।

সভায় আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, নিবন্ধন পরিদফতরের মহাপরিদর্শক খান মো. আব্দুল মান্নান, যুগ্ম সচিব মো. হাবিবুর রহমান, আইনমন্ত্রীর একান্ত সচিব এম. মাসুমসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বাংলাদেশ এক্সট্রা মোহরার এসোসিয়েশনের সভাপতি মো. জয়নাল আবেদিন, সহ-সভাপতি জসিম উদ্দিন ভূইয়া, মো. আলী আকবর, এফএ সুমন সরকার, মো. সুমন হোসেন, মো. শফিকুর রহমান, এমএম হেমায়েত উদ্দিন, মো. রাকিবুল আলম ভূইয়া, আমিনুল ইসলাম বুলবুল, মো. জাকির হোসেন, মিনার মো. সাইফুদ্দিন, মো. মানিক শেখ ও মো. ফারুক হোসেন উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ