1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

গাজীপুরে মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস বর্জন, প্রধান ফটকে তালা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০১৭
  • ৮৪ Time View

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে গাজীপুর সিটি মেডিকেল কলেজ হাসতালের শিক্ষার্থীরা সোমবার সকালে ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। শনিবার থেকে তারা ওই কর্মসূচি পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিটি মেডেকেল কলেজ ও হাসপাতালের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওই কলেজ প্রতিষ্ঠার পর প্রথম দুই বছরের অনুমোদন থাকলেও পরবর্তী তিনটি ব্যাচের শিক্ষার্থীদের বিডিএমসির কোনো রেজিস্ট্রেশন নেই। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ এনে শিক্ষার্থীরা তিনদিন ধরে কর্মসূচি পালন করছেন এবং তা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

মেডিকেল কলেজের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী মো. ওসমান জানান, বিডিএমসি কলেজ শুরুর পর প্রথম দুই বছরের জন্য একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক অনুমোদন দেয়। কিন্তু শর্ত পালন না করায় গত দুই শিক্ষা বছর ধরে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ভর্তি ও একাডেমিক কার্যক্রমের অনুমোদন বা রেজিস্ট্রেশনের অনুমতি দেয়নি। এতে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

Gazipur

এ কলেজে নেপাল ও ভারতের অন্তত ২৭ জন শিক্ষার্থীসহ তিন শতাধিক শিক্ষার্থী রয়েছেন। ওই তিন ব্যাচের অনুমোদন ও রেজিস্ট্রেশনের শর্তপূরণের জন্য কলেজের অধ্যক্ষ, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের বিভিন্ন সময় তাগিদ দিলেও এ ব্যাপারে কোন সাড়া না পেয়ে ওই আন্দোলন কর্মসূচী হাতে নিয়েছে শিক্ষার্থীরা।

কলেজ সেক্রেটারি অশোক কুমার রায় বলেন, বিএমডিসি এ কলেজ প্রতিষ্ঠার পর প্রথম দুই বছর ছাড়া অন্য শিক্ষাবর্ষের জন্য অনুমোদন না দিলেও স্বাস্থ্য মন্ত্রণালয় ২০১৩-২০১৪ এবং ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের জন্য শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে। তবে পরবর্তী শিক্ষাবর্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের পর বিএমডিসি তাদের সিদ্ধান্ত জানাবে বলেন জানান তিনি।

তিনি চেয়ারম্যান ড. মহিউদ্দিন খান আলমগীরের বরাত দিয়ে জানিয়েছেন, আগামী এক-দুই বছরের মধ্যে শর্ত পালন করে কলেজটিকে দেশের প্রথম শ্রেণির মেডিকেল কলেজে পরিণত করা হবে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রোববার সকালে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি করে ক্লাস বর্জন করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ