1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

সৌদি পৌঁছেছেন ৮২ হাজার ৬৮১ হজযাত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০১৭
  • ৭২ Time View

বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৮২ হাজার ৬৮১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এ ছাড়া হজ ফ্লাইটের ঘোষিত নির্দিষ্ট সময় যতই ঘনিয়ে আসছে হজযাত্রী পরিবহনের সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সযোগে একদিনেই ৫ হাজার ১৪ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমানের ৮টি ও সৌদি এয়ারলাইন্সের ৬টি ফ্লাইট ছিল।

জানা গেছে, বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৮২ হাজার ৬৮১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৭০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৯ হাজার ৩১১ জন হজযাত্রী রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২৬টি ও সৌদি এয়ারলাইন্সের ১২৮টি ফ্লাইটসহ মোট ২৫৪টি ফ্লাইটে এসব যাত্রী পরিবহন করা হয়।

শনিবার বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের প্রাপ্ত সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অন্যদিকে মক্কাস্থ কনসাল মো. আবুল হাসান মোয়াচ্ছাছার অফিসে জামারাতে পাথর নিক্ষেপ সম্পর্কিত বিষয়ে এক জরুরি সভায় মিলিত হন।

এ বছর হজ পালনে সৌদি আরবে এখন পর্যন্ত ১৭ হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ জন এবং ১ জন মহিলা হজযাত্রী রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ