1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

যুক্তরাষ্ট্রে ‘ম্যাড কাউ’ সংক্রমণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১২
  • ১৪২ Time View

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি বা ম্যাড কাউ রোগের সংক্রমণ ধরা পড়েছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ইউএসডিএ এ খবর নিশ্চিত করেছে।

পশুরোগ বিভাগের প্রধান জন ক্লিফোর্ড এ ব্যাপারে জানিযেছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে চতুর্থবারের মতো এ রোগের সংক্রমণ ধরা পড়ল। তবে এতে গোমাংস রপ্তানি প্রভাবিত হবে না বলে মনে করেন তিনি।

যুক্তরাষ্ট্রে ম্যাড কাউ রোগের প্রাদূর্ভাব প্রথম ধরা পড়ে ২০০৩ সালে। এ সময় দেশটির গোমাংস ব্যবসা ক্ষতির সম্মুখীন হয়।

ক্লি ফোর্ড জানিয়েছেন, মধ্য ক্যালিফোর্নিয়ার একটি ডেইরি ফার্মের গাভীর শরীরে ম্যাড কাউ ধরা পড়েছে। তবে রোগজীবাণু  খাদ্য সরবরাহে প্রবেশ করতে পারেনি। আর ব্যাপকভাবে প্রাদূর্ভাব ঘটার কোনো আশঙ্কা নেই।

ইউএসডিএ জানিয়েছে, প্রায় ৪০ হাজার পশুকে বাৎসরিক নিয়মিত পরীক্ষার সময় ওই খামারের গাভীর দেহে ম্যাড কাউ ধরা পড়ে।

এদিকে এ খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রের গোমাংস বাণিজ্যে মন্দা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে মার্কিন গোমাংসের অন্যতম আমদানিকারক দেশ কানাডা বলেছে, এতে দুই দেশের খাদ্য বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে তারা আশা করছে।

ইউএসডিএ’র তথ্য মতে, ২০১১ সালে সারা বিশ্বে ম্যাডকাউ রোগের মাত্র ২৯টি সংক্রমণের ঘটনা জানা যায়। আর যুক্তরাষ্ট্রে এ রোগের সংক্রমণের এটি চতুর্থবারের ঘটনা।

ওয়াশিংটন অঙ্গরাজ্যে ২০০৩ সালে প্রথম ম্যাডকাউ ধরা পড়ে ক্যালিফোর্নিয়া থেকে আসা একটি গাভীর দেহে। পরে ২০০৫ সালে টেক্সাস এবং ২০০৬ সালে আলবামা অঙ্গরাজ্যে এ রোগের সংক্রমণ ধরা পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ